জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া আমদানি-রফতানি বাণিজ্য সম্প্রসারনের লক্ষ্যে বেনাপোল বন্দর পরিদর্শন করেছেন। এসময় তিনি বেনাপোল স্থল বন্দরের আমদানি রফতানি বানিজ্য পন্য গাড়ি সহ স্কানিংয়ের জন্য অত্যাধুনিক মেশিন উদ্বোধন করেন।
এর আগে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল, চেকপ্ষ্টে কাস্টমস ও ইমিগ্রেশন ও ইন্টিগেটেড চেকপোস্টের কার্যক্রম পরিদর্শন করেন। শুক্রবার বেলা ১২ টার সময় তিনি বেনাপোল - পেট্রাপোলের লিং রোড বড়আচঁড়া মোড়ে এ ম্যাশিনটির উদ্বোধন করেন।
এছাড়া ও তিনি বেনাপোল কাস্টমস ৯ নং সিজিটি গেটটি বেলা সাড়ে ১২ টার সময় উদ্বোধন করেন।
বেনাপোল কাস্টমস সুত্র জানায়, বাংলাদেশ সরকারকে চীন সরকার ৪ টি এ অত্যাধুনিক স্কানিং মেশিন অনুদান করেছে তার ভিতর বেনাপোল কাস্টমসকে একটি। সুত্র জানায়, এ ম্যাশিনটি আমদানি রফতানি পন্যবাহি বোঝাই ট্রাক সহ অন্যান্য গাড়ি স্কানিং করবে। এতে নির্দিষ্ট পন্য ছাড়া কোন অবৈধ পন্য আছে কিনা তা জানা যাবে। অনেক সময় ভারত থেকে আমদানিকৃত পন্যের ভিতর গাজা, ফেনসিডিল, মদ অস্ত্র আসতে পারে । সেগুলো স্কানিং মেশিনের ধরা পড়বে।
সুত্র আরো জানায় চিন সরকার ৬ মাস বেনাপোল কাস্টমসকে ফ্রি সার্ভিস প্রদান করবে। তার জন্য বাংলাদেশের চট্রগ্রামের ফাইবার নিউটেক নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছেন। এই ম্যাশিনটি পরিচালনা সহ ৬ মাস সার্বিক তত্বাবধরয়ন করবে ফাইবার নিউটেক নামে বাংলাদেশের একটি বেসরকারি প্রতিষ্ঠান।
এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন তার পিএস কামরুল ইসলাম, রাজস্ববোর্ডের সদস্য রেজাউল ইসলাম, কাস্টমস কমিশনার বেলাল হোসাইন, সহকারি কমিশনার জাকির হোসেন বেনাপোল বন্দরের পরিচালক আমিনুল ইসলাম, যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, বাংলাদেশ স্থল বন্দরের কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মনির হোসেন মজুমদার।
শেখ নাছির উদ্দিন/এসএম





