মাগুরার শালিখা উপজেলা যুবদলের আহ্বায়ক মনা সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে ৮টি মামলা বিচারাধীন রয়েছে।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার শতখালি এলাকার বাবর আলী সরদারের ছেলে।

শালিখা থানার অফিসার ইন চার্জ (ওসি) আবু জিহাদ খান জানান, মনার বিরুদ্ধে শালিখা থানায় হরতাল ও অবরোধ চলাকালীন নাশকতার ৮টি অভিযোগ রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কেএইচ