গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতাডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, জাতির আজ বড় দু:সময় চলছে। আজ স্বয়ং প্রধান বিচারপতি সরকারের দুঃশাসনের শিকার হলো।

একটি রায় সরকারের বিরুদ্ধে গেলো বলে আজ প্রধান বিচারপতিকে চরম মূল্য দিতে হয়েছে। এই দু:শাসনকে সমর্থন দিলে একদিন ঠিক একই মূল্য দিতে হবে বাকি বিচারপতিদেরও।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে ডা. জাফরুল্লাহ চৌধুরী এ কথা বলেন।

বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানকে অপহরণের প্রতিবাদ ও সন্ধানের দাবিতে এই মানববন্ধন হয়। আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

তিনি বলেন, দেশের এই দু:সময় শুরু হয় কয়েক বছর আগে থেকে। দেশে গুম-খুনের রাজনীতির মধ্যদিয়ে। আমরা আশা করেছিলাম রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আমাদের প্রধানমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পাবেন। কিন্তু নোবেল কমিটি যখন দেশে গুম খুনের তালিকা দেখলো তখন মনে হচ্ছে তা আর পাওয়া হলো না!

আমরা মর্মাহত! তিনি প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়ে বলেন, দেশে এসে গুম হওয়া মানুষগুলো জনসম্মুখে আনুন। মানুষের শান্তি ফিরিয়ে আনুন।

এমবি