বঙ্গবন্ধু সেতুর মহাসড়কে বাস-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ৩ জন নিহত হয়েছে।

আজ (০৯ নভেম্বর) শুক্রবার সকালে মহাসড়কে  টাঙ্গাইলের কালিহাতীর হাতিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি সিএনজি চালিত অটোরিকশা কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় পৌঁছালে ঢাকা ছেড়ে আসা উত্তরবঙ্গগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

বাস-সিএনজি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন সিএনজির চালক ভূঞাপুর উপজেলার ছবুর মিয়া (৩৫)। আহত হন আরও ২ জন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তাদের ২জনেরও মৃত্যু হয় বলে জানান মোশারফ হোসেন।

এমবি