জাতিসংঘের অর্থায়নে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট থেকে উঠে এসেছে এসব তথ্য।

বার্ষিক এই প্রতিবেদনে এ বছর ১৪৬টি দেশের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় টানা পঞ্চমবার সবচেয়ে সুখী দেশ নির্বাচিত হয়েছে ফিনল্যান্ড আর সবচেয়ে কম সুখী আফগানিস্তান।

জাতিসংঘের সৌজন্যে প্রকাশিত প্রতিবেদনটি তৈরি হয়েছে বিভিন্ন দেশের মানুষের মানসিক সুখের পাশাপাশি অর্থনৈতিক সচ্ছলতা ও সামাজিক তথ্যাদির ভিত্তিতে। এতে শূন্য থেকে ১০ পর্যন্ত পয়েন্ট দিয়ে সুখের পরিমাণ বোঝানো হয়েছে।

তালিকায় ৫ দশমিক ১৫৫ পয়েন্ট নিয়ে ৯৪তম হয়েছে বাংলাদেশ।

উল্লেখ্য, গত বছর এ তালিকায় ১০১তম ছিল দেশটি। তার আগের বছর ছিল ১০৭তম আর ২০১৯ সালে ১২৫তম। অর্থাৎ, মাত্র তিন বছরে ৩১ ধাপ এগিয়েছে বাংলাদেশ।

এমআই