কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত থেকে জেলা ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) গাজী মাহবুবুর রহমানসহ ৪ ডিবি পুলিশকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

এরা হলেন, এসআই গাজী মাহবুবুর রহমান, এএসআই সবুজ, কনস্টেবল সেলিম ও জাফর।

কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোকলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিএসএফ ৪ ডিবি পুলিশকে ধরে নেওয়অর বিষয়টি আমরা শুনেছি। এ বিষয়ে তাদের সঙ্গে সঙ্গে আলোচনা চলছে।

তবে ঠিক কি কারণে তারা সেখানে গিয়েছিল বা কি কারণে ধরে নিয়ে গেছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।

কেএইচ