চট্টগ্রাম বন্দরে কন্টেনার ভর্তি প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব।

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম র‌্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে এই সিগারেট জব্দ করতে সক্ষম হয়।

চট্টগ্রাম বন্দরের ঘটনাস্থল থেকে র‌্যাব-৭ এর কর্মকর্তা মেজর জাহাঙ্গীর সিগারেট উদ্ধারের খবর নিশ্চিত করে বলেন, ‘গোপন খবরের ভিত্তিতে বিকেল ৪টার দিকে বন্দরের টার্মিনাল ভবনের কাছে একটি কন্টেইনার আটক করে র‌্যাব।

পরে ওই কন্টেইনারে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

এমআর