নোয়াখালীর কবিরহাট উপজেলার সোন্দলপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ইয়াবা সেবনকালে এক ইউনিয়ন পরিষদের সদস্যসহ তিন জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার দিবাগত রাতে ইউনিয়নের আব্দুল্যাহ মিয়ারহাট বাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন- পশ্চিম রাজুরগাও চবিরপাইক গ্রামের বদরুদৌজা চৌধুরীর ছেলে ও ওই ওয়ার্ড মেম্বার এলাহি নেওয়াজ মাসুম (৩৫), একই এলাকার আব্দুল কাদেরের ছেলে নূর নবী (৩৩) ও সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের সুমন (৩৫)।
নোয়াখালী গোয়েন্দা পুলিশের (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় ইউপি মেম্বার মাসুমসহ তিন জনকে আটক করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনের উপকরণ উদ্ধার করা হয়। ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএইচ





