মানিকগঞ্জ শহরের বড় বাজারে ভেজাল গুড়া মসলা প্রস্তুতকালে মলয় কুমার ঘোষ (৩০) নামে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা ও ৩ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রামমান আদালত।
সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জিলাল হোসেন এই রায় দেন।

মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিবুল ইসলাম জানান,মলয় কুমার ঘোষ নিজ মিলে ধনিয়া শষ্যের সঙ্গে হামা ঘাস ফল মিশিয়ে মিহি করতে ছিলেন। এ সময় সেখানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
তার ঘর থেকে প্রায় এক মণ হামা ঘাস মিশানো ধনিয়া শষ্যসহ মলয়কে আটক করে ওই সাজা দেয়া হয়।
মানিকগঞ্জ সদর অফিসার ইনচার্জ আমিনুর রহমান জানান, দন্ডিত ব্যবসায়ীকে কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে।
ঢাকা, ৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর





