জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদসহ আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে সদর উপজেলার হরিপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, সরকার বিরোধী গোপন বৈঠকের সময় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।
এআই/





