নাটোরে ২০১৪-১৫ অর্থবছরে আমন চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খাদ্যগুদামের চাল সংগ্রহের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মশিউর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক রায়হানুল কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ নায়িরুজ্জামান খান প্রমুখ।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জানান, এ বছর নাটোর জেলায় ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৪২৪ টন। প্রতি কেজির দর নির্ধারণ করা হয়েছে ৩২ টাকা। প্রতিদিন ১০০ টন করে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ চাল সংগ্রহ করা হবে।

জেআই