দেশে কোরআনের শাসন না থাকায় শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাওনা থেকে বঞ্চিত হচ্ছে। হাদিসে রয়েছে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের মজুরী পরিশোধ করতে হবে।

মুক্তিযোদ্ধা ও রাজাকারের ধোয়া তুলে যারা দেশকে দ্বিধা বিভক্ত করতে চায়, তাদের কাছে দেশ ও জাতী নিরাপদ নয়। দেশ ও জাতীকে যারা বিভক্ত করতে চায়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এখনই সময়। এদেশে ধনীরা আরও ধনী হচ্ছে, গরীবেরা আরো গরীব হচ্ছে। সমাজ ব্যবস্থা দিন দিন দূর্বল হওয়ার কারনে যুবকেরা মাদকে আসক্ত হয়ে পড়ছে। যুবকদেরকে মরণ নেশা মাদকের হাত থেকে বাঁচাতে হলে এ সমাজ ব্যবস্থা পরিবর্তন করে ইসলামী সমাজ ব্যবস্থা চালু করতে হবে।

মঙ্গলবার সকাল ১১ বগুড়া সদরের গোকুলে শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘোপাড়া সাংগঠনিক থানা শাখার আয়োজনে থানা সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে মহান শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, শ্রমিক ফেডারেশন বগুড়া মহানগর সভাপতি মোঃ আব্দুল মতিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আজগর আলী।

থানা সভাপতি আব্দুল কুদ্দুসের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওঃ মোঃ আফছার আলী মীর, জাকির হোসেন, তৌহিদ, ওয়াহেদ, ইবনে কাছির, মিষ্টার, মোহাম্মাদ আলী, সোহেল প্রমুখ।

আলোচনা শেষে নিহত শ্রমিকদের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।

এম আই মিরাজ/এসএম