ঢাকার কেরানীগঞ্জের শিশু আবদুল্লাহকে অপহরণের পর হত্যা মামলায় আল আমিন নামে এক আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার নিপু তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
রিমান্ড শেষে আল আমিনকে মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল আলম আদালতে হাজির করেন। এদিন তার জামিনের আবেদন করলে তা নাকচ করে দেন বিচারক।
গত ৭ জানুয়ারি এই মামলার দুই আসামি মেহেদী হাসান এবং খুরশীদ আলম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করেছে।
গতকাল এই মামলার প্রধান আসামি এবং আবদুল্লাহর বড় মামা মোতাহার হোসেন র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।
এমকে





