বাজিতপুর পৌরসভার একটি ভোটকেন্দ্রে রাতের আঁধারে ব্যালট পেপারে সিল মারাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে কমপক্ষে তিনজন আহত হয়েছে। এ সময় স্থানীয়রা অস্ত্রসহ দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে ৭নং ওয়ার্ডের নিতারকান্দী এলাকায় বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগের কর্মীরা নৌকা প্রতীকে ব্যালট পেপারে সিল মারছে এমন খবরে বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা কেন্দ্রটি ঘেরাও করে। এ সময় দুই পক্ষের সংঘর্ষে খলিল, জলিল ও আবুল নামে তিনজন আহত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ব্যালট পেপারে সিল মারার বিষয়টি অস্বীকার করলেও অস্ত্রসহ দুজনকে আটক ও সংঘর্ষের বিষয়টি স্বীকার করেছেন।

এবি