ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সারাদেশে ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি৷
প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, মঙ্গলবার বিকেলের মধ্যে ৭০ শতাংশ এবং বুধবার মধ্যে শতভাগ বিদ্যুৎ কানেক্টিভিটির আওতায় চলে আসবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সিত্রাংয়ের আঘাতে উপকূলীয় এলাকায় বিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। ট্রান্সমিশনে নয়, আঘাত হয়েছে ডিস্ট্রিবিউশনে। অনেক খুঁটি ভেঙে গেছে। গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
বেশ ক্ষতি হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অনেক সাব স্টেশনে পানি উঠেছে। টাকার হিসাবটা আরও পরে জানানো হবে।
এবিএস





