ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার উদয়পুর তেরালিপাড়া এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক বিকাশ কর্মী গুরুতর আহত হয়েছেন। এ সময় তার কাছে থাকা প্রায় ১ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

পুলিশ ও স্থানীয়রা জানায়,শনিবার দুপুরে বিকাশ কর্মী আব্দুল আজিজ(২৬) এজেন্টের কাছে টাকা সংগ্রহ করে জেলা শহরে ফিরছিল। ঐ সময় ছিনতাইকারীরা তার গতিবিধি লক্ষ্যকরে পিছু ধরে।

উপজেলার মোড়লহাট সড়কের উদয়পুর তেরালিপাড়া এলাকায় তাকে পিছনথেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে আজিজ মাটিতে পড়ে যায়। এই সুযোগে তার কাছে থাকা ১লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে স্থানীয়রা ঐ বিকাশ কর্মীকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী হাসপাতালে ভর্তি করে।

বালিয়াডাঙ্গী থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পারভেজ/মন