মেহেরপুরের মুজিবনগর উপজেলায় জামায়াতের আমির খানজাহান আলীসহ (৫২) বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে বাগোয়ান মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়ে।
মুজিবনগর থানার ওসি আব্দুল হাসেম বলেন, বাগোয়ান মোড়ে মিটিং করার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৭টি হাত বোমা উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরেই তাদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।
এ প্রসঙ্গে মেহেরপুর জেলা বিএনপি সভাপতি মাসুদ অরুণ বলেন, গ্রেপ্তারকৃতরা কেউ মিটিং করছিলেন না। মিথ্যা মামলায় নেতাকর্মীদেরকে হয়রানি করা হচ্ছে।





