বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া ‘এক্সারসাইজ সেফ গার্ড-২০১৬’ এর অংশ হিসেবে খুলনা নৌ অঞ্চলে সমুদ্র সচেতনতা বিষয়ক (Maritime Domain Awareness) সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার খুলনাস্থ নৌবাহিনী ঘাঁটি তিতুমীর ফেয়ারওয়ে হলে উক্ত সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেরিটাইম গভর্নেস এন্ড পলিসি অনুষদের ডিন কমডোর মোহাম্মদ জিয়াউদ্দিন আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় অন্যান্যের মধ্যে খুলনা নৌ অঞ্চলের উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন মেরিটাইম সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সেমিনারে সমুদ্রপথে দেশীয় ও আর্ন্তজাতিক বাণিজ্যের সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তায় সামুদ্রিক খনিজ সম্পদের ব্যবহার, মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা, সমুদ্র সম্পদের নিরাপত্তা রক্ষায় চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তারা বিশাল সমুদ্র সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও এই সম্পদকে যথাযথভাবে কাজে লাগানোর মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সকল মেরিটাইম সংস্থাসমূহকে একসাথে কাজ করার আহবান জানান। পাশাপাশি সেমিনারে উপস্থিত মেরিটাইম বিশেষজ্ঞরা ব্লু ইকনমির উন্নয়নে একটি সমন্বিত কর্ম-পরিকল্পনা প্রণয়নের উপর গুরুত্বারোপ করেন।
নাজিব





