নেত্রকোনা সদর উপজেলার মেদনী গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

তারা হচ্ছে- মেদনী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে কবিতা (৬) ও জেলার বারহাট্টার ইসলামপুর গ্রামের রঞ্জু মিয়ার মেয়ে জান্নাত (৬)। তারা সম্পর্কে একে অপরের খালাতো বোন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার মেদনী গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে শনিবার বেড়াতে আসে শ্যালিকার মেয়ে জান্নাত। রবিবার বিকালে খালত বোন কবিতার সঙ্গে জান্নাত বাড়ি থেকে বের হয়ে উভয়েই নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে তাদের না পেয়ে পুকুর পাড়ে যায়। তাদের কাপড় দেখতে পায়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

এআই