নিউইর্য়কে দৃর্বৃত্তের গুলিতে নিহত সিটির ওজনপার্কের আল ফোরকান মসজিদের ইমাম আলাউদ্দিন আখুঞ্জি ও অপর মুসুল্লি তারা মিয়ার নামাজে জানাজা ১৫ আগষ্ট সোমবার বাদ জোহর (বেলা পৌনে তিনটা) স্থানীয় মিউনিসিপ্যাল পার্কিং লটে (গ্র্যান্ড এভিনিউ ও গ্রীনমোড় এভিনিউর কর্ণার) অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক প্রবাসী সর্বস্তরের হাজার হাজার বাংলাদেশী ছাড়াও অন্যান্য দেশের মুসলিম কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ এই জানাজা নামাজে অংশ নেন।
নিহত ইমাম আলাউদ্দিনের পুত্র হাফেজ নাদিম আখুঞ্জি জানাজা নামাজে ইমামতি করেন। এদিকে নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাজিও জানাজা নামাজ অনুষ্ঠানে যোগ দিয়ে এই হত্যাকান্ডের বিচারের আশ্বাস দেন।
নিহতের বাড়ী সিলেটের হবিগঞ্জ জেলায়। মাত্র তিন বছর আগে তিনি যুক্তরাষ্ট্রের অভিবাসী হয়ে নিউইয়র্কে আনে এবং আল ফোরকান মসজিদের ইমামের দায়িত্ব নেন।
এদিকে পরিবারের সিদ্ধান্ত মোতাবেক ইমমা আলাউদ্দিন আখুঞ্জির মরদেহ সোমবার রাতেই জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়। আজ (১৭ আগষ্ট বুধবার) সকালে তার মরদেহ ঢাকায় পৌঁছার কথা। সেখানে তার স্বজনরা ইমাম আলাউদ্দিনের মরদেহ গ্রহণ করে তার গ্রামের বাড়ীতে নিয়ে গিয়ে দাফন করবেন। অপরদিকে তারা মিয়ার মরদেহ মঙ্গলবার (১৬ আগষ্ট) লং আইল্যান্ডস্থ ওয়াশিংটন মেমোরিয়াল কবর স্থানে দাফন করা হয়।
এমবিএইচ





