ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জন করোনা শনাক্ত হয়ে এবং ১১ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আজ (১১ জুলাই) রোববার সকালে মমমেক হাসপাতালের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. মহিউদ্দিন খান জানান, রোববার (১১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের দীপক ভৌমিক (৭২), নেত্রকোনার শাহিদা আক্তার (৫০) ও জামালপুরের নান্দিনার আব্দুল করিম (৫০)।
এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যান- ময়মনসিংহের গফরগাঁওয়ের শাহেদুজ্জামান (৮০), ফুলপুরের আব্দুল মাজেদ (৬৫), ঈশ্বরগঞ্জের আবদুল গফুর (৭০), ফুলবাড়িয়ার সুফিয়া খাতুন (১১), শেরপুর সদরের নুরুল ইসলাম (৫২) ও হোসনে আরা (৭০), গাজীপুর সদরের মফিজ উদ্দিন (৫৫), জামালপুর সদরের ইদ্রিস আলী (৬৫), খায়রুল ইসলাম (৫৫), টাঙ্গাইলের ধনবাড়ির আলমগীর হোসেন (৪২) ও মধুপুরের আবদুল রহিম (৬০)।
তিনি আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে রেকর্ড সংখ্যক ৪২৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৯৮ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ জন।
এদিকে, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৯৯৩টি নমুনা পরীক্ষা করে ২৯২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৪০ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।
এমবি





