রংপুরে দুবৃর্ত্তদের গুলিতে নিহত জাপানী নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় গ্রেফতার জেএমবি নেতা এছাহাক আলীকে আট দিনের রিমান্ড দিয়েছে আদালত।
আদালতের জিআরও এস আই ফকরুল ইসলাম রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা উপজেলার পশুয়া টাঙ্গাইল পাড়া গ্রাম থেকে এছাহাক আলীকে গ্রেফতার করে কাউনিয়া থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম ।
মঙ্গলবার বিকেলে রংপুরের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শফিউল আলমের আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে বিজ্ঞ আদালত আট দিনের রিমান্ড মজ্ঞুর করেন।
পুলিশ জানায়, এছাহাক আলী জাপানী নাগরিক হত্যাসহ আওয়ামী লীগ নেতা ও মাজার শরীফের খাদেম রহমত আলী ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের পিএ রুহুল আমিনকে গুলি করে গুরতর আহত করার ঘটনায় সরাসরি জড়িত। তাকে জিজ্ঞাসাবাদে আরো অনেক তথ্য উদঘাটন করা যাবে বলে আশা প্রকাশ করছে পুলিশ।
এমএম





