ঝালকাঠিতে সুন্দরবন লঞ্চের কেবিনে কিশোরী ধর্ষণকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে বাংলাদেশ মানবাধিকার কমিশন, ঝালকাঠি জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
ঘণ্টাব্যাপী এ মানবন্ধন চলাকালে সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, সিপিবি নেতা প্রশান্ত দাস হরি, মানবাধিকার কর্মী ও যুবলীগ নেতা হাফিজ আল মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।
৬ দিনেও ধর্ষণকারীদের গ্রেফতার করতে না পারায় বক্তারা এসময় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে তারা কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন।
উল্লেখ্য, গত বুধবার দুপুরে ঢাকাগামী সুন্দরবন লঞ্চের কেবিনে পেমের টানে ঝালকাঠি আসা এক কিশোরী গণধর্ষণের শিকার হয়। এ ঘটনায় তার প্রেমিক হাসিবুল হাসান শান্ত বাদী হয়ে পৌর যুবলীগের সভাপতি আব্দুল হক খলিফার ছেলে আরিফ খলিফা ও অজ্ঞাত আরও একজনের বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি থানায় মামলা করেন।
জেআই





