কক্সবাজার জেলার টেকনাফে ছয় কোটি নব্বই লাখ টাকা মূল্যের ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার রাত ৯টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালীর মধুমতি সল্ট কারখানার মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

টেকনাফ বিজিবি ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, নাফ নদী থেকে একদল পাচারকারী ইয়াবা নিয়ে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের দিকে আসছিল। গোপন সূত্রে এমন খবর পেয়ে বিজিবি লেদা বিওপির সদস্যরা আলীখালী এলাকায় অবস্থান নেয়। এ সময় বিজিবির উপস্থিত টের পেয়ে পাচারকারীরা ইয়াবার চালানটি লবণ মাঠে ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ইয়াবাগুলো উদ্ধার করে।

তিনি আরও জানান, ওই চালানটিতে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার বাজার মূল্য আনুমানিক ছয় কোটি ৯০ লাখ টাকা।

জেডআই