রাজধানীর মহাখালী ফ্লাইওভারে বুধবার রাত ১১টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় নাসেরউদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় গার্মেন্টস ব্যবসায়ী।

নাসেরউদ্দিনের বাবার নাম হাজি মুখলেসুর রহমান। তার বাসা আজিমপুরে। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

বুধবার (৬ নভেম্বর) দিবাগত রাতে মহাখালী ফ্লাইওভারের ওপরে এক দুর্ঘটনায় আহত হন নাসির। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল আউয়াল আলী। পরে পপুলার হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এএস