শেরপুরের শ্রীবরদীতে মাদকাসক্ত ছেলের নেশার টাকা দিতে না পারায় সন্তানের হাতেই খুন হয়েছেন তার গর্ভধারিণী মা। রবিবার দুপুরে শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের গিলাগাছা গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত বানেছা বেগম (৫৫) গিলাগাছা গ্রামের শাহা আলীর স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানায়, শাহা আলীর পুত্র আবু বক্কর (৩০) দীর্ঘদিন যাবত মাদকাসক্ত। নেশার টাকা জোগাড়ে প্রায়শই বাড়িতে ক্ষয়ক্ষতি করে আসছিল। শতচেষ্টার পরও আবু বক্করকে তার পরিবার মাদক নেশা থেকে বিরত রাখতে পারেনি।

রবিবার দুপুরে নেশার টাকার জন্য তার মাকে চাপ প্রয়োগ করে। কিন্তু বৃদ্ধ মা সন্তানকে নেশার টাকা দিতে না পারায় আবু বক্কর ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায় মা বানেছা বেগম।

পরে এলাকাবাসী আবু বক্করকে আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক পুত্র আবু বক্করকে গ্রেফতার করে। বিকেলে শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার খন্দকার লাবনী ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, ঘটনাটি সামাজিক অবক্ষয়ের বিষয় আমরা চাই এ ঘটনার অপরাধী দৃষ্টান্তমূলক শান্তি পাক।

এআই