বগুড়ার জামিলনগরে ছাত্রশিবিরের একটি মেস থেকে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে জামিলনগরের মনোয়ারা মঞ্জিল থেকে এই অভিযান চালানো হয়।

বগুড়া সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আবুল বাশার জানান, গ্রেফতার ১৭ মামলার আসামি শহর শিবিরের সেক্রেটারি সাব্বির শাহরিয়ার ওরফে শুভর (২৭) স্বীকারোক্তির ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে ৬৫টি তাজা ককটেল, একটি চাপাতি, একটি ডেগার ও একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মেসে অবস্থানরত শিবিরের নেতাকর্মীরা পালিয়ে যান। এ জন্য কাউকে আটক করা সম্ভভ হয়নি।

এর আগে, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম শহর শিবিরের সেক্রেটারি সাব্বির শাহরিয়ার ওরফে শুভ ও শহর শাখার আইন ও ছাত্র কল্যাণ সম্পাদক রফিকুল ইসলামকে (২৫) গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, হামলা ও নাশকতার একাধিক মামলা রয়েছে।

কেএইচ