চারুকলায় আনা হচ্ছে প্রখ্যা্ত শিল্পী কাইয়ুম চৌধুরীর মরদেহ। জন সাধারনের শ্রদ্ধা নিবেদনের জন্য চারুকলা থেকে পরে তার মরদেহ শহীদ মিনারে রাখা হবে।

বাদ জোহর তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এরপর আজিমপুরে তার নানার কবরেই তার কবর দেয়া হবে।

উচ্চাঙ্গ সঙ্গীত মঞ্চে বক্তৃতা দেয়ার সময় অসুস্থ হয়ে পড়া বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী না ফেরার দেশে চলে গেলেন। রোববার সম্মিলিত সামরিক হাসপাতালে  যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

গতকাল রোববার রাজধানীর আর্মি স্টেডিয়ামে বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব ২০১৪- এর চতুর্থ দিনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় রাত পৌনে ৯টার দিকে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে যান তিনি। এরপর তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি  চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

ইআর