গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে স্টেশনে একটি ট্রেন থেকে বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত ৮টায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা এইট ডাউন ট্রেন থেকে বোনারপাড়া রেলওয়ে জিআরপি টইল পুলিশ
এই বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেন।
জানা যায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ট্রেনটি বাদিয়াখালী নামকস্থানে স্টেশনে থামলে বোনারপাড়া জিআরপি থানা টলরত পুলিশ ট্রেনের ব্র্যাকের ভেতর একটি বক্স দেখতে পায়।
ওই বক্সটির কোন মালিক খুঁজে না পাওয়ায় থানায় নিয়ে এসে বক্সটি খোলা হলে বোমা তৈরির সরঞ্জামাদি পাউডার, রিমোট, কয়েল সহ ইত্যাদি ইলেকট্রিক পণ্য থানায় জব্দ করা হয়।
জিআরপি ওসি আহসানুল কবির প্রতিবেদকে বলেন, এগুলো দেখতে বোমা তৈরির সরঞ্জামাদী মতো দেখা যাচ্ছে।
রুবেল/জেড





