রাজশাহীর তানোরে অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টায় জহুরুল ইসলাম নামের স্থানীয় এক বখাটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ওই ছাত্রীর বাবা মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন। এ ঘটনার পর থেকে ওই বখাটে জহুরুল ইসলাম পলাতক রয়েছে।
ওই অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার পাঁচন্দর ইউপির ইলামদহী গ্রামের জনৈক ব্যক্তির স্কুল পড়ুয়া মেয়ে মঙ্গলবার সকালে বিদ্যালয় যাচ্ছিলো। পথে ওই এলাকার মুকুলের বাড়ির কাছে পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা একই গ্রামের আব্দুল মান্নানের বখাটে ছেলে জহুরুল ইসলাম একা পেয়ে রাস্তা থেকে তাকে তুলে নিয়ে পাশ্ববর্তী জঙ্গলে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বখাটে জহুরুল পালিয়ে যায়।
পরে বিষয়টি স্কুল প্রধান শিক্ষকে জানানো হলে ওই ছাত্রীর পরিবারকে খবর দেন প্রধান শিক্ষক। খবর পেয়ে ছাত্রীর পরিবারের লোকজন এসে ওই ছাত্রীকে নিয়ে যায়।এ ঘটনায় ওই ছাত্রীর বাবা দুপুরেই ওই অভিযোগ দেন।
উপজেলা নির্বাহী অফিসার মুনীরুজ্জামান ভূঁঞা জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় পলাতক ওই বখাটেকে আটকের জন্য স্থানীয় ইউপি সদস্য ও থানা পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেইউ
জাতীয়
তানোরে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা
রাজশাহীর তানোরে অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টায় জহুরুল ইসলাম নামের স্থানীয় এক বখাটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ওই ছাত্রীর বাবা মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন।





