ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নগরবাসীর নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি খাদ্যদ্রব্যে ভেজাল বিরোধী অভিযান শুরু করেছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির পক্ষে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, এ পর্যন্ত প্রায় ২১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। চলমান অভিযানে যে সকল ফল ধ্বংস করা হয়েছে তাতে ৩.৫ থেকে ৪৬.০০ পিপিএম মাত্রায় ফরমালিন পাওয়া গেছে।
মিরপুর-১ শাহআলী মার্কেট, ফকিরাপুল মাছ বাজার, কাপ্তান বাজার, শান্তিনগর বাজার, উত্তর ও মধ্যবাড্ডা বাজার, নিউমার্কেট কাঁচা বাজার, গুলশান-১ ডিসিসি মার্কেট, স্টার বেকারী ও কাবাব ঘর ধানমন্ডি, মহাখালী কস্তরী, লাকী ও আল ইসমাঈল হোটেল, হাতিরপুল ঢাকা ফুড, আগোরা সুপার স্টোরস্ মগবাজার, চাইনিজ রেস্টুরেন্ট, মালিবাগ ও খিলগাঁও রেলগেট মাছ বাজার, মোহাম্মদপুর টাউনহল বাজার ও কাজী পাড়া মসজিদ মার্কেট বাজারসহ আরও কিছু এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপি সূত্রে জানা গেছে, রাজধানীতে প্রবেশের ৮টি স্থানে চেকপোস্ট স্থাপন করা হবে। আগামী ১১ জুন হতে ঢাকা মহানগরীর প্রবেশ পথ দিয়ে আনা ফরমালিন ও কার্বাইডযুক্ত খাদ্যদ্রব্য সনাক্ত করে ধ্বংস করা হবে।
স্থানগুলো হলো-পোস্তগোলা ব্রীজ, যাত্রাবাড়ি থানাধীন সাইনবোর্ড, ডেমরা থানাধীন সুলতান কামাল ব্রীজের পশ্চিম পাশে ডেমরা চেšরাস্তা, বাবুবাজার ব্রীজ, সদরঘাট, ওয়াইজঘাট, গাবতলী পর্বত সিনেমা হলের সামনে, আব্দুল্লাহপুর ব্রীজ ও ধউর ব্রীজ।
অভিযান পরিচালনা করবে ডিএমপি, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিএসটিআই এর সমন্বয়ে বিশেষ টিম।
[b]ঢাকা, ৮ জুন (টাইমনিউজবডি.কম) // জেএ[/b]
জাতীয়
ডিএমপির ভেজাল বিরোধী অভিযান শুরু
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নগরবাসীর নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি খাদ্যদ্রব্যে ভেজাল বিরোধী অভিযান শুরু করেছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির পক্ষে এ কথা জানানো হয়





