যানযটের ভয়াবহতা ও অসহনীয় গরম মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে ১৫ ঘন্টার রোজাদারদের জন্য।
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এখন থেকেই কেনাকাটা সেরে ফেলছেন নগরবাসী।

যার ফলে শপিংমলের ভিতরে ও বাইরে মানুষের ভীড়। যেখানে-সেখানে গাড়ি পার্কিংয়ের ফলে ঘন্টার পর ঘন্টা যানযটে আটকে থাকতে হয় সাধারণ মানুষদের। কষ্টের যেন শেষ নেই।

রাজধানীর বিভিন্ন স্থানে সরেজমিনে ঘুরে দেখা গেছে যানযটের তিব্রতা ও ভয়াবহতার্ আসল চিত্র। একই সাথে তীব্র গরমে রাজধানী বাসীর দুর্বস্থা চোখে পড়ারমত।

রাধানীর ছোট-বড় শপিং মল থেকে শুরু করে রাস্তার ফুটপাতেও থেমে নেই ব্যস্ততা। এক প্রকার বাধ্য হয়েই ফুটপাত ছেড়ে রাস্তা দিয়ে হাটছে পথচারীরা।

কোথাও কোথাও দেখা যায় যত্রতত্র গাড়ী পার্কিং ও সিটি করপোরেশনের রাস্তা সংস্কার কাজের জন্য রাস্তা খোঁড়ায় তৈরি হয়েছে দীর্ঘ যানযট।

এদিকে মগবাজারে দীর্ঘদিন ধরে ফ্লাইওভার ণির্মানের কাজ চলতে থাকায় এই রুটের বেহালদশা মানুষকে আরো বেশি ভাবিয়ে তুলছে। মগবাজার-মালিবাগ রুট জনগনের কাছে এক প্রকার আতঙ্ক । বড়-বড় গর্ত আর ভাঙ্গা রাস্তায় বৃষ্টি হলেই তৈরি হয় জলবদ্ধতা। দেখলে যে কারো মনে হবে এটি মাছ চাষের জন্য খনন করা পুকুর।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, রাজধানীর কাকরাইল থেকে রামপুরা টিভি সেন্টার পর্যন্ত আজ (সোমবার) সকাল থেকেই অসহনীয় যানজট লেগে আছে। থেমে থেমে চলছে গাড়ী।

এদিকে রাজধানীর যাত্রাবাড়ী, সায়দাবাদ, গুলিস্তান, মতিঝিল, শাহবাগ, মগবাজার, মহাখালী, গুলশান পর্যন্ত সর্বত্র'ই যানজটের তিব্রতায় অসহনীয় রোজাদার ও নগরবাসি।

এসএম