নাটোরের বড়াই গ্রামের খ্রিস্টান পাড়ায় সুনিল গোমেজ (৫৫) নামে এক খ্রিস্টান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার করেছে দুর্বৃত্তরা।
রোববার দুপুর সোয়া ১২টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত সুনীল গোমেজ (৬০) একজন মুদি দোকানি। বনপাড়ার মিশন পল্লিতেই তার বাড়ি।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সুনীল গোমেজের মুদির দোকান রয়েছে। সকালে বাড়ির সঙ্গে লাগোয়া ওই দোকানে তিনি বসেছিলেন। কয়েকজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। দোকানের টেবিলের ওপর উপুড় হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরে ধারালো অস্ত্রের ‘কয়েকটি’ আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান ওসি।
সম্প্রতি দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে কয়েকটি জেলায় খ্রিস্টানসহ সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজনকে হত্যার ঘটনায় জঙ্গি গোষ্ঠী জড়িত থাকার কথা বলেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সুনীল হত্যার পেছনে জঙ্গি সংশ্লিষ্টতা আছে কিনা সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ।
এমই





