ঘন কুয়াশার কারণে প্রায় দীর্ঘ পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের ফ্লাইটের চলাচল শুরু হয়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
বৃহস্পতিবার ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের উড়োজাহাজ চলাচল বন্ধ ছিল। এ সময় পর্যন্ত শাহজালাল থেকে কোনো ফ্লাইট ছাড়েনি, অবতরণও করেনি।
পাশাপাশি আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পদ্মা রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে নদী পথটিতে ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
জানা যায়, বিভিন্ন যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়ে ৩টি ফেরি। এছাড়া- উভয় ঘাটের দুই পাশে আটকা পড়েছে ৩ শতাধিক যানবাহন।
এ বিষয়ে বিআইডব্লিউটিসির এজিএম শাহ নেওয়াজ খালিদ জানান, ভোরে হঠাৎ পদ্মা অববাহিকায় কুয়াশা নেমে এলে সামান্য দূরের কিছুও দেখা যাচ্ছিল না। এতে দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছিল। কুয়াশা কেটে যাবার পর আবার ফেরি সার্ভিস চালু হয়েছে। যানজট হ্রাস পাচ্ছে।
জেড





