বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশার আরও ২ যাত্রী।

আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলার সুজাবাদ দহপাড়ার দ্বিতীয় বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

কৈগাড়ী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্বাস আলী বলেন, বৃহস্পতিবার দুপুরে ওই ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। তাদের পরিচয় এখনও জানা যায়নি। তবে দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেন।

এবিএস