যশোরের শার্শা সীমান্তের নাভরণ থেকে ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিসহ রুবেল (২৮) নামে এক আসামিকে আটক করেছে পুলিশ।
বুধবার সকাল ১১টার দিকে নাভারণ মোড় থেকে তাকে আটক করা হয়। রুবেল শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের রফিকের ছেলে।শার্শা থানার এসআই মুরাদ জানান,তাদের কাছে গোপন সংবাদ আসে সন্ত্রাসী কার্যকলাপের উদ্দেশে নাভারণ বাজারে সন্ত্রাসীরাআড্ডা দিচ্ছেন।
এ সময় পুলিশ অভিযান চালিয়ে নাভারণ মোড় থেকে রুবেল নামে এক যুবককে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
এআই





