বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনা তদন্তে সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

এই তদন্ত কমিটির সদস্যসচিব অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব গকুল চাঁদ দাস।

কমিটিকে রিজার্ভের অর্থ চুরির ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ওএফ