সিলেট মহানগর বিএনপির ৬টি থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। থানার সাংগঠনিক সীমানা নির্ধারণের জন্য গঠন করা হয়েছে পাঁচ সদস্যের একটি উপ-কমিটি। এ কমিটি আগামী ১০ দিনের ভেতরে পূর্ণাঙ্গ সুপারিশ আহ্বায়ক ও সচিব বরাবর প্রেরণ করবেন।
শনিবার সন্ধ্যায় সিলেট মহানগর শাখার নব-গঠিত কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার প্রস্তাবে সিলেট মহানগর বিএনপির অর্ন্তগত ২৭ ওয়ার্ডের সাংগঠনিক আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে ছয়টি উপ কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ৪ দিনের মধ্যে ওয়ার্ড কমিটির সুপারিশ মালা আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর প্রেরণ করার জন্য অনুরোধ জানানো হয়।
সভাটি মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব বদরুজ্জামান সেলিমের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে জড়িয়ে কিবরিয়া হত্যার সম্পূরক চার্জশিট দেওয়ায় নিন্দা জানানো হয়।
ইআর





