চুয়াডাঙ্গায়  পিতাকে নির্মমভাবে হত্যা করেছে  জুয়ারী ও কুলাঙ্গার  পুত্র আব্দুস সালাম । শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদাহ গ্রামে জুয়া খেলায় বাধা দেয়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পিতাকে হত্যার পরই পালিয়ে যায় আব্দুস সালাম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদাহ গ্রামের এশিয়া পাড়ার দরিদ্র ভ্যান চালক ফকির চাঁদের পুত্র আব্দুস সালাম চিহ্নিত জুয়াড়ি। শুক্রবার রাতে জুয়ায় হেরে সালাম বাড়ির হালের বলদ বিক্রি করার চেষ্টা করেন। এ নিয়ে বৃদ্ধ পিতা-পুত্রের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে  সালাম ক্ষুব্ধ হয়ে  পিতাকে কিল-ঘুষি মেরে  হত্যা করে।

খবর পেয়ে রাতেই চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুন্সি আসাদুজ্জামান জানান, ঘটনার পর থেকেই খুনি সালাম পলাতক রয়েছে।

ঢাকা, ২ আগস্ট, টাইমনিউজবিডি.কম/ একে