খুলনায় ‘আলোকিত সংবাদ’ নামে একটি নতুন দৈনিকের যাত্রা শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবে নতুন এ দৈনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। অনুষ্ঠানে আলোকিত সংবাদের সম্পাদক সুকুমার মৃধা সভাপতিত্ব করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান এবং খুলনা সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দৈনিক অনির্বান পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আলী আহমেদ, খুলনা পিআইডির সিনিয়র তথ্য কর্মকর্তা জিনাত আরা আহমেদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, খুলনা মহানগর ইউনিট কমান্ডার অধ্যাপক আলমগীর কবির এবং খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জ্জামান।
এমকে





