টাঙ্গাইলে রতন চন্দ্র বর্মন (৩৫) নামে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সদর উপজেলার ধুলেরচর মাদ্রাসা পাড়া এলাকায় বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

টাঙ্গাইল মডেল থানার ওসি নাজমুল হক ভুইয়া জানান, বুধবার গভীর রাতে অটোরিকশা নিয়ে বাড়ি ফেরার পথে ধুলেরচর মাদ্রাসা পাড়া এলাকা দুর্বৃত্তরা রতনকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। 

পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে টাঙ্গাইলে মেডিকেল হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বলেন, লাশ হাসাতালের মর্গে রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমএনজে