রাজধানীতে ট্রাকের ধাক্কায় আবু বক্কর (৩) নামে এক শিশু নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।
রাজধানীর ধোলাইপাড়ে শনিবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত তিনজন হলেন- জামাল গাজী (৫০), তার স্ত্রী জয়নব বেগম (৪৫) ও নাতি সাদিয়া আক্তার (৭)।
হতাহতদের স্বজনরা জানান, ঈদ উপলক্ষে তারা সবাই জুরাইন থেকে গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে যাচ্ছিলেন। রিকশাযোগে ধোলাইপাড় বাসস্ট্যান্ডে যাওয়ার পথে গীত সংগীত সিনেমা হলের সামনে একটি বালু বোঝাই ট্রাক তাদের রিকশাকে ধাক্কা দেয়।
এতে রিকশায় থাকা চারজন আহত হয়। পরে তাদের ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আবু বক্করকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল খান জানান, সড়ক দুর্ঘটনায় আবু বক্কর নামে এক শিশু নিহত হয়েছে। এছাড়া ওই শিশুর নানা জামাল গাজী, তার স্ত্রী জয়নব বেগম ও নাতি সাদিয়া আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে জয়নবের অবস্থা গুরুতর।
জেড





