ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নে দুপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুজন।

শনিবার বেলা ৩টায় পাড়িয়া ইউনিয়নের মাচকুড়িয়া দাখিল মাদ্রাসায় দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় এই হতাহতের ঘটনা ঘটে।

এলাকাবাসী জানিয়েছে, পাড়িয়া ইউনিয়নের মাচকুড়িয়া দাখিল মাদ্রাসায় দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ ও বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় মাহাবুর রহমান পল্টু (১৭) গুলিতে নিহত হয়। এ সময় আহত হয় আরো দুজন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাৎক্ষিণকভাবে ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয় বলে জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মিয়া জানিয়েছেন।

নিহতের স্বজনরা অভিযোগ করেছেন, মাহাবুর রহমান পল্টু বিজিবির গুলিতে নিহত হয়েছেন। তবে বালিয়াডাঙ্গী থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, দুই ইউপি সদস্যদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে এ ঘটনা ঘটেছে। বর্তমানে ওই এলাকার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এমআইএস