কুড়িগ্রামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) দুপুরে কুড়িগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শেখ সাদীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

কুড়িগ্রাম জেলা স্যানিটারি ইন্সপেক্টর জহুরুল ইসলাম বাংলানিউজকে জানান, নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও মূল্য তালিকা না থাকায় শহরের বগুড়া দধি ভাণ্ডারের মালিককে ১০ হাজার টাকা, প্যাকেটের গায়ে মূল্য ও মেয়াদের তারিখ না থাকায় রাজধানী স্টোরের মালিককে তিন হাজার টাকা, আনন্দ সেমাই পরিবেশককের মালিককে পাঁচ হাজার টাকা, নকল পণ্য রাখার দায়ে জিয়াবাজারের গ্রোসারি দোকান মালিককে চার হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে শহরের পৌরবাজারের নিউ টাউন ফার্মেসির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ওএফ