জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিতে ঢাকা থেকে হেলিকপ্টারে আসলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী -৬ (বাঘা-চারঘাট) আসনের সাংসদ শাহরিয়ার আলম।
এসময় তার সফরসঙ্গী ছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাংসদ প্রকৌশলী এনামুল হক ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাংসদ আবদুল ওয়াদুদ দারা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং সাংসদ প্রকৌশলী এনামুল হক ও আবদুল ওয়াদুদ দারাকে বহনকারী শিকদার গ্রুপের একটি হেলিকপ্টার রাজশাহী মহানগরীর পুলিশ লাইন স্কুল মাঠে অবতরণ করে। এ সময় রাজশাহীর জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী তাদের স্বাগত জানান।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ৬ ডিসেম্বর রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলন উপলক্ষে বর্ধিত সভায় যোগ দিতেই হেলিকপ্টারে রাজশাহী আসেন প্রতিমন্ত্রী ও দুই সাংসদ। মঙ্গলবার দুপুর একটার দিকে মহানগরীর লক্ষ্মীপুর এলাকার দলীয় কার্যালয়ে এ সভা শুরু হয়।
জেআই





