প্রধানমন্ত্রী শেখ হাসিনাবলেছেন-টক শোতে পড়াশুনার মান নিয়ে সমালোচনাকারীদের এসএসসি পাস করা শিক্ষার্থীদের সঙ্গে বসিয়ে দেয়ার দরকার। তারা দেখুক আমাদের ছেলে-মেয়েদের মান কেমন? আমাদের ছেলে-মেয়েরা অনেক বেশি জ্ঞান রাখে,তারা অনেক বেশি জানে।

বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কারিগরি শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন,এত বেশি পাশ করলো কেন এটা তাদের ভালো লাগে না।শিক্ষার মান নাকি পড়ে গেলো। তারা টক শোতে গিয়ে ফাটিয়ে ফেলেন।

প্রধানমন্ত্রী বলেন, জনশক্তিকে জনসম্পদে পরিণত করার জন্যই বিজ্ঞান-প্রযুক্তি ও কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে বর্তমান সরকার। দেশের মানুষকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলে বাংলাদেশ এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

সারাদেশে প্রায় ১ হাজার ৮০০টি বেসরকারি উচ্চ বিদ্যালয়ে ভোকেশনাল কোর্স চালু হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, আমাদের ছেলে-মেয়েদের মেধা রয়েছে। তাদের সুযোগ দিলে তারা শিক্ষা-দীক্ষায়, জ্ঞানে ও প্রযুক্তিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে উঠবে। আর সে লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

ঢাকা, ১৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ