সিরাজগঞ্জে জেলার সলঙ্গায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ আব্দুল আজিজ (৩৮) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার দিনগত রাত ৯ টার দিকে সলঙ্গা থানার রামাচর মোড়ে এ অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা। এ সময় তার কাছ থেকে একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলিও উদ্ধার করা হয়। আটক আব্দুল আজিজের বাবার নাম মৃত চানু প্রামাণিক। বেলকুচি উপজেলার তিয়াশিয়া পশ্চিম পাড়া গ্রামে তাদের বাড়ি ।
র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানান, এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।
এমই





