সিনিয়র সাংবাদিক, কলামিষ্ট ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব শফিক রেহমানকে আজ (শনিবার) সকালে রাজধানীর ইস্কাটনের বাসা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে)।
এক বিবৃতিতে সংগঠনের সভাপতি নূর ইসলাম ও সাধারণ সম্পাদক এম. আইউব বলেন, সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতারের মাধ্যমে সরকার আবারও প্রমান করলো তারা মত প্রকাশের স্বাধীনতা এবং মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করে না।
শফিক রেহমানকে গ্রেফতারের মধ্য দিয়ে সরকারের সেই পুরানো চরিত্রই আবার প্রকাশ পেয়েছে। অবিলম্বে সাংবাদিক শফিক রহমানসহ আটক সকল সাংবাদিকদের নি:শর্ত মুক্তি দাবি করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
এমবি





