ফেনীর ছাগলনাইয়া পৌরসভার মটুয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়েএকটি শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম লিটন (১০)বলে জানা যায়।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত লিটন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সাইফুল ইসলামের ছেলে। সাইফুল ইসলাম পরিবার নিয়ে মটুয়া এলাকার রনু সওদাগরের বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয়রা জানান, সকালে লিটন রাস্তা দিয়ে হাঁটছিল। রাস্তায় বৈদ্যুতিক তার পেঁচানো গাছের ভাঙা ডাল পড়েছিল। লিটন না বুঝে ওই তার স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ অবস্থায় তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।

ছাগলনাইয়া পৌরসভার প্যানেল মেয়র মটুয়া ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা,৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,এসএইচ