কক্সবাজারের রামুতে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়াপালং এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দুপুরে পশ্চিম গোয়ালিয়া এলাকায় পাহাড়ের ঢালুতে একটি বস্তাবন্দি মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আজমিরুজ্জামান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমবি